POPULAR BD NEWS
Popular BD News Logo

শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১ | সময়: ৪:৩৫ অপরাহ্ণ

নোয়াখালীর চাটখিল উপজেলায় দোকানের কর্মচারী এক শিশুকে (১২) ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দোকানটির মালিকের ছেলে মো. রাব্বি (২০), তাঁর চাচাতো বোনের স্বামী দিদার হোসেন (২৮) ও স্থানীয় এক দোকান কর্মচারী মো. সুমন (১৯)। আজ শনিবার সকালে গ্রেপ্তারের পর তাঁদের দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই শিশুটি স্থানীয় বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। কিছুদিন আগে তাকে ধর্ষণ করেন একই বাজারের দোকান-কর্মচারী সুমন। আর দোকানমালিকের ছেলে রাব্বি তাঁর নিকটাত্মীয় দিদারের সহায়তায় গতকাল শুক্রবার রাতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি গতকাল রাতে ঘটনাটি তার অভিভাবকদের জানায়। এরপর আজ সকালে শিশুটির বাবা চাটখিল থানায় মামলা করেন। এতে সুমন, দিদার ও রাব্বির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন