ভারতের পশ্চিমবঙ্গের পাঁচ জেলার ৪৪টি কেন্দ্রে শনিবার বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের কুচ বিহার জেলায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
নির্বাচনে হামলা-সহিংসতায় এ পর্যন্ত এক তরুণসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ভারতের উত্তরবঙ্গে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে চারজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সিআরপিএফের গুলিতেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে শনিবার সকাল থেকে চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
চতুর্থ দফায় রাজ্যের পাঁচ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯টি আসন এবং আলিপুরদুয়ারের পাঁচটি আসনের সবগুলোতে ভোটগ্রহণ চলছে।
এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টি এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসনে ভোট হচ্ছে।\
M/N