POPULAR BD NEWS
Popular BD News Logo

হু হু করে বাড়ছে বিশ্বব্যাপী করোনায় প্রাণহানি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুন ৩, ২০২০ | সময়: ৭:৪৭ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৬৭২ জন। আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৪৯ হাজার ১৫৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ৫১ হাজার ৩৪৭ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৮ লাখ ৭৬ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৯১০ জনের। মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৩৬৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৯৮৫ জন।

তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ৫৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৫১০ জন। চতুর্থ স্থানে থাকা ব্রাজিলে করোনায় ৩০ হাজার ৪৮৬ জনের মৃত্যু ও ৫ লাখ ৩৯ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ফ্রান্সে করোনায় ২৮ হাজার ৯৪০ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২২০ জন।
ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ২২ জন। দেশটিতে এই মরণব্যধীতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন