POPULAR BD NEWS
Popular BD News Logo

পরিত্যক্ত বাগানে মাথাবিহীন ২টি পোড়া লাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১ | সময়: ৭:১৬ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নের সুন্দরী খালের সুন্দরী ব্রিজসংলগ্ন স্থানীয় জামাল ভূঁইয়ার পরিত্যক্ত বাগান থেকে মাথাবিহীন আগুনে পুড়ে যাওয়া দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, এএসপি সাব্বির খান, ওসি মো. মনির হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, লাশের মাথা না থাকায় কেউ এদের শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে গলা কেটে মাথা আলাদা করে নিয়ে গেছে তারা। তারপর কেরোসিন বা পেট্রল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়েছে। তবে লাশ দুটি পুরুষ না মহিলা তাও শনাক্ত করা যায়নি।

চরফ্যাশন থানার এসআই  ছিদ্দিকুর রহমান বলেন, আমি ১টার দিকে ঘটনাস্থলে গেছি। মস্তকবিহীন দুইটি লাশ পাওয়ায় যায়। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, লাশের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন