চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পৃথক অগ্নিসংযোগের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা।
২ জুন মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা ও নারায়ণপুর ইউনিয়নের বদরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাগদ গ্রামের শাহজালাল প্রধানের খরের পাড়ায় ও রাত পোনে ১০ টায় বদরপুর গ্রামের মৃত আমির হোসেন পাটওয়ারীর ছেলে আলমগীর হোসেন পাটওয়ারীর পরিত্যক্তব দুটি বসত ঘর ও একটি গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ অগ্নিসংযোগের বিষয়গুলো নিশ্চিত করেন।