POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় মারা গেলেন আমিন জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ | সময়: ৬:২৯ অপরাহ্ণ

আমিন জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (৫ এপ্রিল) ভোর ৬টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি মারা যান। বাংলাদেশ জুয়েলার্স সমিতির জেনারেল ম্যানেজার মেহেদী হাসান সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সপ্তাহ খানেক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাজী আমিনুল ইসলাম। তার জানাজা সোমবার বাদ জোহর বনানী ওয়াপদা মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাজী আমিনুল ইসলাম ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলামের বড় ছেলে।

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন