চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোষেরহাট এলাকায় সিএনজি দুর্ঘটনায় এক যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। আরো ৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত যাত্রী ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের বাসিন্দা। তিনি কুমিল্লা থেকে বাড়ী ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
