বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল সেটি মাত্র দুইদিন পরেই ভেঙে পড়েছে।
সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এই বিধিনিষেধকে ‘লকডাউন’ হিসেবে বর্ণনা করেছিল। কিন্তু দৃশ্যত প্রথম দিন থেকেই কোথাও লকডাউনের লেশমাত্র ছিলনা।
অনেক জায়গায় মার্কেট ও দোকানপাট খোলা রাখার দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও এই বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।
এমন অবস্থায় সরকার যেসব ‘বিধিনিষেধ’ আরোপ করেছিল তার কোন কোনটি থেকে তারা নিজেরাই পিছু হঠেছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক অবশ্য সাংবাদিকদের বলেছেন, লকডাউন কার্যকর করার জন্য সরকার আইন প্রয়োগের মাধ্যমে কঠোর হতে চায়নি। জণগণ যাতে সচেতন হয় সে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
সূত্র:বিবিসি বাংলা
H/N