POPULAR BD NEWS
Popular BD News Logo

সর্বোচ্চ ৭৬২৬ শনাক্ত, মৃত্যু হয়েছে ৬৩ জনের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ | সময়: ৪:৪০ অপরাহ্ণ

দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ রোগী শনাক্ত হয়েছে। টানা চার দিন ধরে দেশে করোনায় শনাক্ত ৭ হাজারের ওপরে।২৪  ঘণ্টায় করোনায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জনের। আর মারা গিয়েছিলেন ৬৬ জন। এর আগে করোনায় দেশে এত মৃত্যু দেখা যায়নি। গত বছরের ৩০ জুন মারা গিয়েছিলেন ৬৪ জন।

সোমবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৭৫ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জনের, যা দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এক দিনে ছিল সর্বোচ্চ।

২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) নমুনা পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, ৩৪ হাজার ৬৩০ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক শূন্য ২ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৪৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

সূত্র:প্র্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন