POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনায় ভাসমান যুবকের লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

ভোলার মনপুরার মেঘনা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশটি পুরুষের। লাশটির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর হবে।

তবে উদ্ধারকৃত লাশটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনায় পতিত হওয়া সাবিত আল হাসান লঞ্চের নিহত কোনো যাত্রীর বলে ধারণা করছেন পুলিশসহ স্থানীয়রা।

জানা যায়, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা সকালে রামনেওয়াজ ঘাটসংলগ্ন মেঘনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পরে মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই সুভাষ, এসআই চপলসহ পুলিশের একটি টিম গিয়ে মেঘনা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।

মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, মেঘনা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশটির সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ওপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে ধারণা করা হচ্ছে, লাশটি নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনায় নিহত কোনো যাত্রীর হতে

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন