POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জের খাজুরিয়া বাজারে একরাতে ২টি দোকানে  চুরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ | সময়: ১:৩৫ অপরাহ্ণ
 ফরিদগঞ্জে একরাতে ২টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক একটা থেকে সাড়ে চারটার যেকোনো সময় উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম  ইউনিয়নের খাজুরিয়া  বাজারে এই চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়িরা জানান, চোরেরা দোকানের শার্টার ও তালা ভেঙে ভেতর প্রবেশ করে নগদটাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে ।

খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।চুরি হওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- খাজুরিয়া  বাজারের শাহ পরাণ এন্টারপ্রাইজ ও দেওয়ান ষ্টোর

শহ পরাণ এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী শাহ পরান সুজন বলেন, আমি‘রাত দশটা পর্যন্ত আমি আমার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। এরপর বন্ধ করে বাড়িতে যাই। ভোরে খবর পাই আমার দোকান চুরি হয়েছে। দোকানে গিয়ে দেখি দোকানের তালা ভাঙা ও ভেতরে ক্যাশ ভাঙা।  আমার নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। বাজারে পাহারাদার না থাকা  এতোগুলো দোকানে চুরির ঘটনা ঘটেছে। আমরা ধারণা করছি, চুরির সাথে মাদকসেবীরা জড়িত থাকতে পারে।’

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন