POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার সাচার বাজারে লকডাউন না মানায় ৬ জনকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ | সময়: ৯:০৮ অপরাহ্ণ

কচুয়ায় করোনা মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার কচুয়া উপজেলার সাচার বাজারে জেলা প্রশাসক,জেলা ম্যাজিস্ট্রেটের ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা।

এসময় দোকানদার ও পথচারীসহ ৬জনকে ৫ হাজান ৬শ টাকা জরিমানা করা হয়।

এসময় সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া হীরা,সেক্রেটারী সেলিম কবীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে মাস্ক না পরায় ও সরকারি নির্দেশ না মেনে দোকান পরিচালনা করায় ২৩জনকে অর্থদন্ড করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন