POPULAR BD NEWS
Popular BD News Logo

লকডাউন চায় না হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের একাংশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ | সময়: ২:৩৫ অপরাহ্ণ
হাজীগঞ্জ বাজারে লকডাউন মানি না মানবো না বলে মিছিল করেছে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের একাংশ। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের চাঁদপুর-কুমিল্লাসড়কে  একটি মিছিল করে। মিছিল শেষে হাজীগঞ্জ প্লাজার সামনে একটি সমাবেশ মিলিত হয় সবাই। মিছিল শেষে বক্তৃতা করেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি।
ওইসময় ব্যবসায়ী কাউছার আলমের পরিচালনায়  বক্তব্য রাখেন ব্যবসায়ী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকনসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
অধিকাংশ দোকান অর্ধ সাটার খুলে কেনা কাটা করতে দেখা গেছে। তবে তারা স্বাস্থ্যবিধি  মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে  আন্দোলন করেছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন