POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারের প্রিন্স হোটেলকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ | সময়: ১১:০৫ পূর্বাহ্ণ

লকডাউন অমান্য করায় হাজীগঞ্জ বাজারের ‘প্রিন্স হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।

জানা গেছে, লকডাউনের বিধি অনুযায়ী খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রি ও সরবরাহ করা যাবে, সেখানে বসে খাওয়া যাবে না। কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন প্রিন্স হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বসে বেশ ক’জন লোক খাওয়া-দাওয়া করতে দেখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার হোটেল কর্তৃপক্ষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন