POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে লকডাউন অমান্য করায় ২ধাপে ১৬ হাজার ৩শ টাকা জরিমানা

চয়ন ঘোষ, মতলব | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ | সময়: ১২:০২ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় আজ সকাল ১০টায় বিভিন্ন বাজারে লকডাউন অমান্য করায় ভ্র্যাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে দুই ধাপে ১৭টি মামলা ও ১৬ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৫ এপ্রিল প্রথম ধাপে করোনা প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক।

জানা যায় যে, অভিযানে মতলব বাজার, নারায়নপুর বাজার ও নায়েরগাঁও বাজারের লকডাউন অমান্য করায় অভিযান চালিয়ে ১০টি মামলা ও ১১ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়াও মতলব পৌরসভাস্থ বরদিয়া বাজার, মুন্সীরহাট ও মাষ্টার বাজার এলাকায় লকডাউন অমান্য করায় অভিযান চালিয়ে ৭টি মামলা ও ৫ হাজার ২শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

 

 

 

 

দ্বিতীয় ধাপে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুশরাত শারমীন।

এসময় সঙ্গে ছিলেন স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন