POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় আক্রান্ত অক্ষয়ের এবং তার শুটিং সেটের ৪৫ কর্মী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১ | সময়: ৫:২০ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার থেকে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।

কিন্তু একদিনেই শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঝুঁকি নিতে চাননি এ বলিউড তারকা।

দ্রুত ভর্তি হলেন হাসপাতালে।

করোনা আক্রান্তের কথা রোববার সকালে নিজেই টুইট করে ভক্তদের জানিয়েছিলেন। আজ জানালেন নিজের শারীরিক পরিস্থিতির কথা।

সোমবার সকালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার টুইটে লেখেন, ‘আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ। প্রার্থনার সুফল পাচ্ছি আমি। সুস্থ হচ্ছি ধীরে ধীরে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি। খুব তাড়াতাড়ি ছাড়া পাব বলেই আশা করছি। নিজেদের খেয়াল রাখুন’।

এর আগে অক্ষয় অনুরোধ জানিয়েছিলেন, তার সংস্পর্শে আসা মানুষেরা যেন অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নেয়।

কথামতো অক্ষয়ের ‘রাম সেতু’ সিনেমার শুটিংয়ের সব কলাকুশলী ও স্টাফরা করোনা টেস্ট করান।

ফলাফল মিলল ভয়াবহ। শুটিং সেটের ৪৫ জন কলাকুশলী করোনায় আক্রান্ত বলে রিপোর্ট পাওয়া গেল। এমন ভয়ঙ্কর সংবাদে কেঁপে উঠেছে বলিউড। বলিউডজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ১০০ জনের কোভিড পরীক্ষা করে ৪৫ জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে। সেটে সংক্রমণ ছড়িয়ে পড়তেই ‘রাম সেতু’ ছবির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।  আজ মুম্বাইয়ের অন্যত্র ছবির শুটিংয়ের কথা ছিল।

সূত্র:যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন