POPULAR BD NEWS
Popular BD News Logo

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১ | সময়: ১১:০৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।

রোববার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর মুন্সীগঞ্জের মোহনায় (কয়লা ঘাট) একটি মালবাহী কার্গোর সঙ্গে ধাক্কায় ‘রাফিদ আল হাসান’ নামের লঞ্চটি ডুবে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারের জন্য রওনা হয় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।

কিন্তু কালবৈশাখী শুরু হওয়ায় উদ্ধার তৎপরতা শুরুতে দেরি হচ্ছে।

হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন