POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নিখোঁজ শিশুর অর্ধ-গলিত লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১ | সময়: ২:১৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামে নিখোঁজ শিশু যারা বিনতে মাসুদের (৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক ইউনুস।

জানা গেছে, গত ৩০ মার্চ যারা বিনতে মাসুদ তার নিজ বাড়িতে নিখোঁজ হয়। শনিবার দুপুরে পশ্চিম রাজারগাঁও গ্রামের বকাউল বাড়ির পুকুরে অর্ধ গলিত মৃতদেহ ভেসে উঠছে দেখে স্থানীয় বাসিন্দারা। শিশু বকাউল বাড়ীর মাসুদের কন্যা।

তবে শিশুর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন