POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশে ৪০ হাজার কেজি খেজুর উপহার পাঠালো সৌদি আরব

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২, ২০২১ | সময়: ১১:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীদের ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য এ খেজুর পাঠানো হয়েছে আসন্ন রমজান উপলক্ষে।বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীদের ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য ২ হাজার কার্টন বা প্রায় ৪০ টন খেজুর পাঠিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদেত উপস্থিতিতে সচিব মো. মোহসীনের কাছে এই উপহার হস্তান্তর করা হয়।এসময় সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে অবস্থিত সৌদি রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক অ্যাফেয়ার্সের প্রধান আহমেদ বিন হাসান হামাদি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মো. মোহসীন বলেন, “সৌদি  আরবের বন্ধুত্বের নিদর্শন হিসেবে আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণের বাংলাদেশকে দুই হাজার কার্টুন খেজুর প্রদান করেছে। সৌদি আরব অত্যন্ত ভ্রাতৃপ্রতিম একটি দেশ। এছাড়া ইসলামিক দেশ হিসেবেও তাদের সাথে আমাদের সম্পর্কটা ভিন্ন।

তাছাড়া প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি হজ ও ওমরা করতে সৌদিতে যায়।” তিনি আরও বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ৪০ মেট্রিক টন খেজুর, যারা ইফতারের জন্য খেজুর কিনতে পারেন না, তেমন জনগণের কাছে যেন পৌঁছানো হয়।

এজন্য আমরা জেলা প্রশাসনের কাছে  খেজুরগুলো পাঠাবো। আমরা চাচ্ছি রোজার প্রথম দিন থেকেই যেন এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠি ইফতার করতে পারেন।” “এই খেজুরের কোনো অংশ মন্ত্রণালয় বা অধিদপ্তরের না” মন্তব্য করে তিনি বলেন, “এই ৪০ টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরন করা হবে। এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন