POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২, ২০২১ | সময়: ৪:২৭ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের সিএনজিচালিত অটোচালক ফয়েজ খানের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার রাতে উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামের কালীমন্দিরের পাশে শিপনের পরিত্যক্ত ঘরে তার লাশ পাওয়া যায়।

এর আগে গত ২৮ মার্চ রাতে অটোরিকশা নিয়ে ফরিদগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ হন ফয়েজ। পর দিন ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) বাহার মিয়া জানান, রাতে একটি পরিত্যক্ত ঘরে লাশ পড়ে রয়েছে সংবাদ পাই। পরে লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে।

সূত্র:যুগান্তর

h/n

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন