POPULAR BD NEWS
Popular BD News Logo

সিঁধ কেটে ঘরে ঢুকে মায়ের মুখ চেপে শিশু চুরি

ডেস্ক নিউজ | প্রকাশিত: এপ্রিল ১, ২০২১ | সময়: ৩:৫৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে দুই মাসের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার শোলাপ্রতিমা গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম জুনায়েদ। শিশুর বাবা আছির উদ্দিন পেশায় একজন ট্রাকচালক।

শিশুর মা কল্পনা আক্তারের ভাষ্য, স্বামী ট্রাক চালাতে যাওয়ায় গতকাল রাতে তিনি ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে দুজন চোর তাঁদের ঘরে সিঁধ কেটে ঢোকে। তিনি জেগে ওঠায় একজন তাঁর মুখ চেপে ধরেন। আরেকজন শিশুটিকে কোল থেকে ছিনিয়ে নিয়ে চলে যান। ডাকাডাকির পর এলাকার লোকজন তাঁর বাড়িতে আসেন।

শিশুর দাদা জামাল উদ্দিন আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন