POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চোর দলের মূল হোতাসহ ৫ জন গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩০, ২০২১ | সময়: ১১:৫২ অপরাহ্ণ

চাঁদপুর সদর থানা পুলিশ চুরি মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুদী পালকি হোটেল, চাঁদপুর থেকে দু’জনকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে এই গ্রুপের মূল হোতাসহ ০৩ জনকে আটক করা হয়। এরা ঢাকা-চাঁদপুর সহ আশেপাশে কয়েকটি জেলায় চুরি করে বলে জানায়।

ঢাকার কয়েকটি জায়গায়, চাঁদপুরে ও আশেপাশের জেলায় এজেন্ট নিয়োগ করা আছে। এজেন্টরা চুরির জন্য লোকেশন ঠিক করে। ঢাকার মূল দলটি এ সমস্ত জায়গা থেকে চুরি করে দ্রুত ঢাকা চলে যায়। চাঁদপুরে ২ টি ও ঢাকায় কয়েকটি চুরির কথা স্বীকার করেছে। মূল হোতা হিমেল ওরফে হাড্ডি হিমু (২২) নামে ঢাকায় ৭ টি চাঁদপুরে ০২ টি। আরিফুল ইসলাম আরিফ (২০) এবং মোঃ ইমন হোসেন (২০) উভয়ের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ০৫টি এবং চাঁদপুরে ০২টি মামলা আছে। কালাম খন্দকার (১৯) ও আরিফুল ইসলাম আরিফ (২০)

এ গ্রুপের চাঁদপুরের এজেন্ট তারা চুরির জন্য লোকেশন ঠিক করে। দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন