চাঁদপুর পুরান বাজার মেঘনা নদী থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত নামা যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পশ্চিম বাজার মদিনা মসজিদ ঘাট মেঘনা নদী থেকে এই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
চাঁদপুর মডেল থানার তদন্ত ওসি হারুনুর রশিদ জানান, অজ্ঞাত যুবক মৃতদেহ নদীতে পড়েছিল।
খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মাসুদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।