POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধুর ভাস্কর্যে অগ্নিসংযোগের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩০, ২০২১ | সময়: ১০:৫৫ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিভিন্নস্থাষনে সহিংসতা, হরতাল, বঙ্গবন্ধুর ভাস্কর্যে অগ্নি সংযোগের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রহিমানগর বাজারে কচুয়ার দক্ষিন অঞ্চলের চার ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে রহিমানগর বাজারে এ বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

মিছিলটি রহিমানগর উত্তর বাজার আজিজ ভবনের সামনে থেকে শুরু হয়ে বাজারের।
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশের উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান প্রত্যাশী এস.এম জাকির হোসেন সবুজের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এস.এম জাহিদুল ইসলাম ও ফয়সাল সিকদারের যৌথ পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন,

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল সালাম সওদাগর, ১০নং গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক শাহজাহান প্রধানীয়া, ১২নং আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু,সহ-প্রচার সম্পাদক জামসেদ হোসেন,ত্রান বিষয়ক সম্পাদক আজাদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সফিক চৌধুরী, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস্ মিঠু,উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রিন্স মাহমুদ মানিক,রহিমানগর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম সারওয়ার রুবেল প্রমুখ ।

এসময় গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির হোসেন মেম্বার, যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সী, উপজেলা যুবলীগের সদস্য ডা: দিদারুল ইসলাম, রহিমানগর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়ের হোসেন সুজন,রহিমানগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী সাগর,সাধারন সম্পাদক মেহেদী হাসান গাজী,গোহট উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আহসান হাবীব,গোহট দক্ষিন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,১১নং ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হোসাইন উদ্দিন,গোহট উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রায়হান সজিব অনিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন