POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় পরলোকগমন করলেন সহকারি অধ্যাপক নিত্যানন্দ বর

ফরিদগঞ্জ সংবাদদাতা | প্রকাশিত: জুন ২, ২০২০ | সময়: ৭:১১ পূর্বাহ্ণ

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক নিত্যানন্দ বর (৬৬) পরলোকগমন করেছেন।

রবিবার (৩১ মে) বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার দুপুরে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ কলেজের সাবেক সহাকারি অধ্যাপক নিত্যানন্দ বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক নিত্যানন্দ বরের করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর পর তার লাশ ঢাকাতেই সৎকার করা হয়। এছাড়া তার স্ত্রী ও দুই ছেলের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নিত্যানন্দ বরের মৃত্যুতে সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন