কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসাদুজ্জামানের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা হরিনা ফেরিঘাট এলাকায় গোপনে অভিযান চালায়।
এ সময় পিকআপ ভ্যানে ১২ শ কেজি (৩০ মণ) জাটকা মাছ লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা তিনজনসহ মাছগুলো জব্দ করে।
জব্দকৃত মাছগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মিশকাতুল ইসলাম কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
H/N