POPULAR BD NEWS
Popular BD News Logo

কোন বিশ্বাস ঘাতকের সাথে রাজনীতি করি না- আহসান হাবীব

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ৩০, ২০২১ | সময়: ১:১৪ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আহসান হাবীব।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে  সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশীর সমর্থনে উঠান বৈঠকে আলোচনাসভা ও মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২৬ মার্চ) বিকালে ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সেন্দ্রা মন্ডপ বাড়ী প্রাঙ্গণে উঠান বৈঠকে সমাজসেবক অত্র ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান ছবি পাটোয়ারীর সভাপতিত্বে ও এজি এমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতিও ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ আহসান হাবিব।

প্রধান অতিথি বলেন,আমি বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের আজকের ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের।

মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন,সুখী ও সমৃদ্ধ সমাজ বি-নির্মাণই আমার লক্ষ্য। তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনা,যুগোপযোগী সিদ্ধান্ত এবং বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আমাদের ইউনিয়নে যত উন্নয়ন হয়েছে,সবই আমাদের শ্রদ্ধেয় অভিভাবক মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরার্ষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর(অব.) রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয়ের সার্বিক সহযোগিতায় করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট শিল্পপতি,শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ সাব্বির আহমেদ করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবক জাফর উল্ল্যাহ চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক শহীদুল্লাাহ আলফু, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য ডাঃ মোঃ বিল্লাল মজুমদার,বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ নুর হোসাইন,৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মোঃ মানিক মিয়াজী, ,৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মোঃ মাসুদুর রহমান,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো শামসুদ্দিন মিয়াজী,৬ নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর মোল্লা,৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান হাজী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ জিলানী, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মোঃ হাসান খাঁ, ৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাশেদা আক্তার, সমাজসেবিকা দুর্গা রাণী ও সুজন পাটোয়ারী প্রমুখ।

বক্তারা বলেন,”প্রতিটি গ্রামই হবে শহর”- এই আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন নির্বাচনে এই ইউনিয়নের যোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সৃজনশীল ব্যক্তিত্ব শিক্ষানুরাগী মোঃ আহসান হাবীবের বিকল্প নেই।

চেয়ারম্যান প্রার্থী মোঃ আহসান হাবীব আরো বলেন, ২০১৬ সালে ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগেের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন পেয়ে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর বিগত ৫ বছরে ইউনিয়নের সকল ওয়ার্ডে সার্বিকভাবে ব্যাপক উন্নয়ন কাজ নিম্নমানের করে দুর্নীতি করে বিলাসবহুল জীবনযাপন করছেন।

তিনি বলেন,বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের মধ্যে বিগত ৩৮ বছরে দৃশ্যমান তেমন উন্নয়ন হয়নি। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আওয়ামীলীগ সরকার গঠন করে।

আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার,হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদ সদস্য মেজর(অব.) রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয় সকল এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। তিনি দল,মত নির্বিশেষে সকল জনসাধারণকে সর্বোচ্চ সেবা অব্যাহত রেখেছেন।

জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের জন্য প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট, ব্রীজ

চেয়ারম্যান প্রার্থী মোঃ আহসান হাবীব বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন আমরা তাকে নিয়ে নির্বাচন করবো এবং বিজয়ী হবো।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন আমরা তাকেই নির্বাচিত করবো।

আলোচনা শেষে অত্র ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা,বাংলাদেশ ও বিশ্ব শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন