POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পালিত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২৯, ২০২১ | সময়: ১০:৩৮ পূর্বাহ্ণ
হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। রবিবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের মিছিলটি ষ্টেশন রোডে করা হয়।
ওই সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, যুগ্ম-আহ্বায়ক মোরশেদ আলম হিরা, মাজহারুল ইসলাম, কবির হোসেন রাজু, নকিব হোসাইন, মোস্তাফিজুর রহমান শামীম, সদস্য কামাল হোসেন মারুফ, পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল হোসেন, পৌরসভা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. সাইফুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন