POPULAR BD NEWS
Popular BD News Logo

কলেজ ছাত্রীর অভিযোগে লম্পট কবিরাজ গ্রেফতার

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জুন ২, ২০২০ | সময়: ৩:০২ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলায় এক কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার লালসার আশা পূরণ করেছে আলী আকবর (৪৫) কবিরাজ। সোমবার ওই ছাত্রীর অভিযোগ তাকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে বেপারী বাজার সংলগ্ন স্থানে।

থানায় দায়েরকৃত অভিযোগে প্রকাশ, ওই কলেজ ছাত্রী উপজেলার কালির বাজার কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। বিগত মাহে রমজানের সময় ওই কলেজ ছাত্রী স্থানীয় কবিরাজ আলী আকবরের সন্তোষপুর গ্রামের বাড়ির পাশের একটি জমির খোঁজ নিতে গেলে ওই কবিরাজ তাকে কৌশলে বাড়ি ডেকে নিয়ে নির্জন ঘরে লালসা মিটায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার অশ্লীল ছবি ধারণ করে ওই কবিরাজ।

এই ছবি দেখিয়ে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেইল করে আরো কয়েকবার একই ঘটনা ঘটায়।

সর্বশেষ গত ১৫ মে শুক্রবার রাতে ওই কবিরাজ তাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে তার পরিবারের সদস্যদের কুপিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে তাদের ঘরে আবারো লালসার আশা পূরণ করে। এনিয়ে বাড়াবাড়ি করলে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
কলেজ ছাত্রীটি জানায়,ব্লাকমেইল করার ফলে দিনের পর দিনে সে আমার সাথে এই আচরণ করে গেছে। এক পর্যায়ে স্থানীয় কিছু লোকজনকে বিষয়টি জানালে তাদের সহযোগিতায় ১ জুন সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এদিকে কলেজ ছাত্রীর অভিযোগ পেয়ে থানা পুলিশ বিকালে ওই কবিরাজকে সন্তোষপুর এলাকা থেকে আটক করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুর রকিব জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে কবিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা ধর্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন