POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রেম ও শুভকামনা নিয়ে এসেছি: মোদি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৭, ২০২১ | সময়: ৪:১৫ অপরাহ্ণ
পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের এগিয়ে চলার কথা বলে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও বাংলা উভয়ই নিজেদের বিকাশ ও প্রগতির চেয়ে সারা বিশ্বের বিকাশ ও প্রগতি চায়।
তিনি বলেন, দুদেশই বিশ্বে অস্থিরতা ও সন্ত্রাসের পরিবর্তে শান্তি চায়। ভারত ও বাংলাদেশের একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত। এটা আমাদের কর্তব্য। আমি বাংলাদেশের রাষ্ট্রীয় আয়োজনে ভারতের ১৩০ কোটি ভাইবোনের পক্ষ থেকে প্রেম ও শুভকামনা নিয়ে এসেছি।

সফরের দ্বিতীয় দিন আজ শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর মন্দিরে পূজা দেওয়ার পর সুধী সমাবেশে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ভারত আজ সবার সঙ্গে, সবার বিকাশ, সবার বিশ্বাস—এ মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখানে সহযাত্রী। বাংলাদেশ বিশ্বের সামনে বিকাশ ও পরিবর্তনের দৃষ্টান্ত দেখিয়েছে। এখানে ভারত আপনাদের সহযাত্রী।

সাতক্ষীরায় যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দেওয়ার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থপীঠ শ্রীধাম ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুর মন্দিরে যান মোদি।

সূত্র:যুগান্তর

h/n

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন