POPULAR BD NEWS
Popular BD News Logo

মোকাররম রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৬, ২০২১ | সময়: ৫:৫৭ অপরাহ্ণ

মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাধারণ মুসল্লিদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এতে মুসল্লি, পথচারী, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ  প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ৬টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের মোনাজাত শেষে মুসল্লিদের একাংশ মোদিবিরোধী বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষ বাধে। মুসল্লিরা মোদিবিরোধী স্লোগান দেওয়ার কিছুক্ষণ পরই ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের উত্তর পাশের ফটকে মিছিলকারীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

 

 

 

 

 

প্রায় পাঁচ মিনিট ধরে তারা মিছিলকারীদের মারধর করেন। এতে বিক্ষোভকারীরা পিছু হটে মসজিদের ভেতরে ঢুকে পড়ে। কিছু সময় পর বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালায়।

এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ মসজিদের দিকে টিয়ার গ্যাস ও পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন