চাঁদপুরের কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে গণহত্যার স্মৃতিচারণ,প্রামান্যচিত্র ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কলেজের গভর্নিংবডির সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুদ্ধাকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান।
বক্তব্য রাখেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ আরো অনেকে। এসময় কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের,নজরুল ইসলাম,প্রভাষক ইয়াছিন মিয়া,মকিম বেপারী,মহিউদ্দিনসহ কলেজের শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।