POPULAR BD NEWS
Popular BD News Logo

পারিবারিক কলহে গৃহবধূর আত্মহনন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: মার্চ ২৪, ২০২১ | সময়: ৭:১৩ অপরাহ্ণ
কচুয়ায় এক সন্তানের জননীর আত্মহত্যা শান্তুু ধর কচুয়াঃ চাঁদপুরে কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের পদুয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে রুমি বেগম নামের এক সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে।
২২ মার্চ সোমবার রাত ১০টার দিকে ওই গৃহবধু বিষপান করলে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
গৃহবধূ রুমি বেগম ওই গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান,পারিবারিক বিষয় নিয়ে তাদের পরিবারে বিভিন্ন সময়ে কলহ ছিল। তবে গৃহবধূ আত্মহত্যার ঘটনাটি স্থানীয়দের হস্তক্ষেপে মীমাংসা করে লাশ দাফন করা হয় বলে এলাকার লোকজন জানান।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন