POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, ৫ দোকান ভস্মীভূত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৪, ২০২১ | সময়: ১২:২২ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বালিথুবা বাজারে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা প্রায় ৯.০০ঘটিকার দিকে একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

এতে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে জসিম উদ্দিন, সাইফুল, হুমায়ুনের মুদি দোকান এবং লিটন, কাহারের ইলেকট্রিক ও মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে চাই হয়ে যায়। এতে পুড়ে যাওয়া দোকান মালিকদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

আগুন লাগার খবরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর- রশিদ, উপজেলা আ’লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী জি এম হাছান তাবাচ্ছুম ও উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন