ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস সিএনজির শুভ উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার প্রবীর বিশ্বাস।
মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া পশ্চিম বাজারে ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস এর শুভ উদ্ভোধনী কার্যক্রম সম্পন্ন হয়।
মেসার্স ভূঁইয়া মটরস কর্পোরেশনের সত্ত্বাধিকারী
শাহরিয়ার কবির ভূঁইয়ার সভাপতিত্বে ও চট্রগ্রাম ডিবিশনাল প্রধান মো: লিটন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেনারেল ম্যানেজার, প্রবীর বিশ্বাস।
তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম ইফাদ মটরস নিয়ে এলো সর্বোচ্চ ২২৫সিসি টিভিএস কিং ডুরামেক্স প্লাস সিএনজি তে আছে ওয়াটার কুলিং প্রযুক্তি, ৩৩ লিটারের বড় সাইজের সিলিন্ডার, ১৮ মাসের ওয়ারেন্টি। “দ্বিগুণ লাইফ-দ্বিগুণ মুনাফা”।
https://youtu.be/DWm3MvUp9rY
২২৫সিসি সিএনজিটির উদ্বোধন উপলক্ষে ও মহান স্বাধীনতার মাস ২৬শে মার্চ উপলক্ষে একটি সিএনজি ক্রয় করলে পাচ্ছেন নিশ্চিত একটি টিভি অথবা ফ্রিজ সম্পূর্ণ ফ্রি। ইতোমধ্যে চাঁদপুরে এই সিএনজিগুলো বুকিং শুরু করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, ট্রাফিক ইন্সপেক্টর ইসরাফিল মজুমদার, সার্জেন্ট কবির হোসেন, ইফাদ মটরস এর পক্ষ থেকে বক্তৃতা করেন চট্রগ্রাম বৃহত্তর ডিবিশনাল প্রধান মো: লিটন হোসেন, চাঁদপুর-নোয়াখালী জোনের ইউনিট হেড মো: হামিদুর রহমান ও টেকনিক্যাল বিষয়ে আলোচনা করেন ইঞ্জিনিয়ার কাজী সামিউল হক।
ওইসময় উপস্থিত ছিলেন, মেসার্স ভূঁইয়া মোটরস কর্পোরেশনের এর পক্ষ থেকে আবুল হোসেন ভূঁইয়া। ইফাদ মটরস এর পক্ষ থেকে জহির, মুশফিক, এনায়েত, রফিক, শাকিব, শিপন প্রমুখ।