POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে রাব্বী হত্যায় আটক-২

হাইমচর প্রতিবেদক | প্রকাশিত: মার্চ ২২, ২০২১ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ

চাঁদপুর হাইমচরে মোবারক হোসেন রাব্বী (২০)গাজিকে গলা কেটে হত্যা মামলার প্রধান অভিযুক্ত রাজন খান ও মহন খানকে আটক করায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন হাইমচর থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় হাইমচর থানার অফিসার ইনচার্জ কক্ষে প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম লিখিত বক্তব্যে তিনি বলেন, হাইমচর থানার চৌকুস পুলিশ অফিসারের সহযোগীতায় অল্প সময়ে মোবারক হত্যা মামলার প্রধান ২ আসামীকে গ্রেফতার করায় পুলিশ মহলে প্রশংসার দাবীদার।

তিনি আরো বলেন, পুলিশকে জনগন যে ভাবে সহযোগিতা করছেন এ ভাবে সহযোগীতা অব্যাহত থাকলে কোন অপরাধী পালিয়ে থাকতে পারবে না। তাকে আইনের আওতায় আসতে হবেই।

তিনি আরো বলেন, আসামিদেরকে অতিদ্রুতই বিচারের জন্য আদালতে প্রেরণ করা হবে। আসামিদের ব্যাপক জিঞ্জাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটন হবে।

এসময় হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মোবারকের মত হত্যা মামলা আসামিদের গ্রেফতার করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই আমার পুলিশ মহল, সাংবাদিক ও সাধারণ জনগনকে।

ঘটনার বিবরনে তিনি বলেন ২২ মার্চ সোমবার রাত ৩ টার দিকে জয়পুরহাট জেলার পাচবিবি থানার নিকটবর্তি হিলি স্থল বন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঐ এলাকা হতে এ আসামীদের আটক করা হয়। হত্যা মামলায় ৩ নং আসামি সলেমান জামাদারকে গত ২১ মার্চ রোববার আটক করে রোববার জেল হাজতে পাঠানো হয়েছে। এনিয়ে ৪ অভিযুক্তদের মধ্যে প্রধান ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন