POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় চলাচলের রাস্তা দখল করার অভিযোগ

কচুয়া সংবাদদাতা | প্রকাশিত: মার্চ ২২, ২০২১ | সময়: ৮:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় একটি পবিবারকে অবরুদ্ধ করে চলাচলের রাস্তা দখল করে ঘরবাড়ি নির্মনের পায়তারা অভিযোগ উঠেছে। এঘটনাটি উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির চলাচলের রাস্তা দখল করায় ডুমুরিয়া গ্রামের আবুল বাশার এর ছেলে আহসান হাবীব বাদী হয়ে চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার নং ১০৮১, তারিখ ১৬/০৯/২০২০।

মামলা উল্লেখিত সূত্রে জানাগেছে, কচুয়া উপজেলা কড়ইয়া ইউনিয়ন ডুমুরিয়া গ্রামের রফিকুল ইসলাম ও মৃত আব্দুল মান্নানের ছেলে মো.শরীফুল ইসলামের স্ত্রী খুকি বেগম, আরিফুল ইসলাম স্ত্রী খাদিজা বেগমের সাথে একই বাড়ীর আবুল বাশার পরিবার সঙ্গে বাড়ীর চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১১/১২/২০২০ইং তারিখে সকালে নালিশী ভূমিতে চলাচলের পথ বন্ধ করে বিল্ডিং নির্মানের কাজ চেষ্টা করলে বাদী আহসান হাবিবের বাবা আবুল বাশার বাধা প্রদান করেন।

বিবাদীরা অপরিচিত কিছু সন্ত্রাসী লোকজন নিয়ে বাদীর বর্ণিত ভূমিতে জোরপূর্বক দখল করে চলাচলের পথ বন্ধ করে বিল্ডিং নির্মাণের চেষ্টা করে এবং বেদখল করিবে বলিয়া প্রকাশ্যে হুমকি ধমকি প্রদান করেন।

পরে ২২/১২/২০২০ ইং চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা নং ১০৮১/২০২০। এর আরজি বর্ণিত বিষয়ে সরজমিনে তদন্তক্রমে আগামী ২৪/০৫/২০২১ তারিখে পূর্বে প্রতিবেদন প্রেরণ করার জন্য কচুয়া সহকারী কমিশনার (ভূমি) ও কচুয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেন চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধুরী।

বাদী আহসান হাবিব জানান, বিবাদীরা আমার সম্পর্কে আপন চাচা,জেঠাতো ভাইয়ের স্ত্রী তার আমাদের বাড়ীর একমাত্র চলাচলের রাস্তা বেআইনি ভাবে দখল করে পাক ঘর ও বসত ঘর নির্মান করেছেন। আমার জেঠাতো ভাইয়ে স্ত্রী বাড়ীর চলাচলের রাস্তা উপর বিল্ডিং নির্মান করতে গেলে আমার বাবা আবুল বাশার বাধা দিতে গিলে তাকে দেশী অস্ত্রস্ত্র নিয়ে দৌড়িয়ে এগিয়ে আসলে স্থানীয় বিবাদীদের বাধা প্রদান করেন।

পরে উভয় পক্ষকে নিয়ে স্থানীয়রা শালিস বৈঠকে বাড়ীর চলাচলের রাস্তার নির্ধারন করেন। কিন্তু স্থানীদের শালিস না মেনে বিবাদীরা নিজেদের মনগড়া মতো কাজ করে যাচ্ছেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন