POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাক্টর উল্টে প্রাণ হারালেন চালক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২২, ২০২১ | সময়: ৭:০২ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক সিফাত মিয়া (১৯) নিহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত মিয়া জামালপুর সদর উপজেলার পলাশতলা গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ‘সেঙ্গুয়া সিরাজাঙ্গাল বিল মাটি নিয়ে আসার সময় খাদে পড়ে স্থানীয় ঠিকাদার শাহীন আলমের ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরচাপায় চালক সিফাত মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন