হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম দিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বাদ মাগরিব ১০, ১১ এবং ১২ ওয়ার্ড সম্মিলিত আয়োজনে ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া মুন্সী বাড়ি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির আওতায় এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন। হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু। এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির কাজী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী, আওয়ামী লীগ নেতা ইকবাল মজুমদার প্রমুখ।