POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর মেয়রকে শুভেচ্ছা জানালো এইচ.ডি. এম নেতৃবৃন্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২১, ২০২১ | সময়: ৮:৪১ অপরাহ্ণ

“বিতর্কে হোক শুদ্ধতা, মুক্তি পাবে মানবতা” এই শ্লোগানে প্রতিষ্ঠিত হাজীগঞ্জ ডিবেট মুভমেন্ট (এইচ.ডি.এম) এর পক্ষ হতে হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম (লিপন) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গত ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হওয়ায় এই শুভেচ্ছা জানানো হয়েছে।

শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত মতবিনিময়কালে মেয়র মহোদয় আগামীদিনে সংগঠনটির পাশে থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময়কালে হাজীগঞ্জ ডিবেট মুভমেন্ট (এইচ.ডি.এম) এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল মামুন মজুমদার, সহ-সভাপতি রোমেন হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিফ মারওয়ান, যুগ্ম- সাধারণ সম্পাদক সোয়েব হোসেন, অর্থ সম্পাদক বিপ্লব পাল সহ অন্যান্যরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন