POPULAR BD NEWS
Popular BD News Logo

ভয়ংকর হচ্ছে করোনা, দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২১, ২০২১ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৭২ জন।

রোববার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ১৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জন আক্রান্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৯০ জন।

এছাড়া একদিনে ১ হাজার ৬৮৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন