POPULAR BD NEWS
Popular BD News Logo

সামাজিক সংগঠন সেইভ লাইফ ডোনেটিং ফাউন্ডেশনের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২০, ২০২১ | সময়: ৯:৪৬ অপরাহ্ণ

কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক সড়কে বেপরোয়া ভাবে
গাড়ি চলাচলের কারনে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায়
এর প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। সামাজিক
সংগঠন সেইভ লাইফ ডোনেটিং ফাউন্ডেশনের উদ্যোগে বায়েক
মোড়ে ঘন্টব্যাপী এ মানববন্ধন করা হয়।

অদক্ষ ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহন,স্পিড ব্যাকার স্থাপন ও সড়ক সরলীকরণের দাবীতে মানববন্ধনে
বক্তব্য রাখেন, সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন, বারৈয়ারা
উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম,উপজেলা

যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক নিমাই সরকার,সংগঠনের সভাপতি সুজন মিয়া,সহ-সভাপতি সোহেল মাহমুদ,আবু ইউসুফ, সাধারন সম্পাদক প্রসেনজিৎ সাহা,যুগ্ন-সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক তপু পোদ্দার প্রমুখ।

এই সময় মানববন্ধনে সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়ে অংশগ্রহন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন