POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ীদের কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৯, ২০২১ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা বালুবাহী কার্গো মালিক, বালু সরবরাহকারী, বালু ব্যবসায়ীদের বিবিধ সমস্যা সমাধানসহ বালু ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণ কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে হাজীগঞ্জ বালুর ঘাটের বিশিষ্ট বালু ব্যবসায়ী মো. আবু তাহের আবুকে আহ্বায়ক ও হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান মুন্সীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম খাঁন ।

শুক্রবার দুপুরে ডাকাতিয়া নদী সংলগ্ন নদীর বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলীগঞ্জ বালু ঘাটের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মজুমদার ও হাজীগঞ্জ বালুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম মিলন চৌধুরীকে যুগ্ন আহ্বায়ক করা হয়।

আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বালু ব্যবসায়ী মোঃ শাহাদাত মজুমদার, নজরুল ইসলাম কমিশনার, ইকবাল মজুমদার, রুহুল আমিন, আরিফ মজুমদার, কাউন্সিলর সাদেকুজ্জামান, কামরুল ইসলাম, রিয়াদ বলি ও শাহপরান সৈকত।

ওই সময় বালু মহালের অন্যান্য ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন