POPULAR BD NEWS
Popular BD News Logo

সিসি ক্যামরায় বেরিয়ে আসছে সবজি বিক্রেতাকে হত্যার রহস্য

এস এম মিরাজ মুন্সী | প্রকাশিত: মে ৩১, ২০২০ | সময়: ৫:১৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারের সিসি ক্যামেরায় বেরিয়ে আসছে সবজি বিক্রেতা সেকান্তর বেপারীকে হত্যার রহস্য। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হলূদ পট্টির দক্ষিণ মাথায় পৌর পাবলিক টয়লেটের টাকা কালেকশন কারি পাকিস্তানি সুমন নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

রোববার দিনভর এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সিভিলে ড্রেসে কাজ করেন পুলিশ।

এর পূর্বে গত বৃহস্পতিবার সেকান্তর বেপারী হাজীগঞ্জ উপজেলার কাঁঠালি গ্রাম থেকে হাজীগঞ্জ বাজারের উদ্দেশ্যে আসেন। এর পর থেকে আর তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজের দুইদিন পর শনিবার বিকালে ডাকাতিয়া নদী থেকে সেকান্তর বেপারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্ত কাজে বেরিয়ে এসেছে সবজি বিক্রেতা কে হত্যার আলামত। পুলিশ সবজি বিক্রেতার গায়ের পাঞ্জাবির আকৃতি ফতুয়া ও জুতা উদ্ধার করতে সক্ষম হন। এগুলো থানায় জব্দ করা হয়েছে।

তথ্য সূত্রে জানাগেছে, হাজীগঞ্জ বাজারের হলুদ পট্টি রনি সানফ্লাওয়ার মিলস্ এর সামনে বিকেল নিখোঁজের দিন বিকেল ৩টা ৩৮মিনিটে তিনি টয়লেট সামনের গল্লি থেকে বের হন। সেখান থেকে বের হওয়ার পর কিছু টা সামনে হেঁটে আসেন, তখন হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী লাগানো সুরমা মেইলের সামনের পিলারে সিসি ক্যামেরা নষ্ট থাকায় তাকে আর সনাক্ত করা যায়নি।

সেকান্তর বেপারী যেই পথে চলা ফেরা করেছেন সেপথে ১টি ক্যামেরা নষ্ট ছিল। তা না হলে খুব সহজেই হত্যাকারীদের চিহ্নিত করা যেতো।

তবে পুলিশের ধারণা করছেন, টাকার জন্য মাদকসেবীরা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকতে পারে । যে ব্যাগ হাতে হাজীগঞ্জ বাজারে এসেছিলেন, সেই ব্যাগ তার প্রাণ কেড়ে নেয়ার জন্য ব্যবহার করেছিল হত্যাকারীরা।

তার লাশ উদ্ধারের সময় দেখা গেছে, পানিতে চুবিয়ে রাখার জন্য কেএসবি ব্রিকসের ইট ও প্লাস্টারের সুরকি ভর্তি করিয়ে রাখা হয়েছিল যাতে করে সহজেই লাশ ভেসে না উঠতে পারে।

নিষ্ঠুর এই হত্যাকান্ডের বিচার চেয়ে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন একমাত্র মেয়ে শাহানারা আক্তার।

এ হত্যাকাণ্ডের নিরলসভাবে পরিশ্রম করে যাওয়া পুলিশের চৌকশ কর্মকর্তা হাজীগঞ্জ থানা তদন্ত অফিসার আব্দুর রশিদ। তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, আমরা অনেকটা চেষ্টা করে যাচ্ছি কিছুটা সফল হওয়ার পথে। এখন হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।

উল্লেখ্য হাজীগঞ্জ উপজেলায় নিখোঁজ সেকান্দার বেপারীর (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ শেষে পারিবারিক কবরস্থানেে দাফন করা হয় ।

শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া ও খাটরা এলাকার কোকোকলা ঘাটে ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের কাঁঠালী দিঘীরপাড় বেপারী বাড়ী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন