কচুয়ায় উপজেলার দরবেশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও কেক কাটা হয়েছে।
গতকাল বুধবার সকালে বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও ভালোবাসায় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো.তাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, প্রধান শিক্ষক তাজুল ইসলামসহ শিক্ষকরা।