POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় স্মৃতিসৌধে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৯, ২০২১ | সময়: ৩:৩৬ অপরাহ্ণ

ঢাকা সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ।
শুক্রবার (১৯ মার্চ) সোয়া ১১টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাহিন্দা রাজাপাকসেকে বহনকারী বিমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে পৌঁছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১০ দিনের আয়োজনের তৃতীয় দিন জাতির জনকের জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বিকেলে যোগ দেবেন মাহিন্দা রাজাপাকসে।
শনিবার (২০ মার্চ) সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে ২৮ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে। এর মধ্যে বেশ কয়েক মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী, তাঁত ও বস্ত্রবিষয়ক প্রতিমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গৃহনির্মাণসামগ্রী শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা মাহিন্দা রাজাপাকসের সফরসঙ্গী হচ্ছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন