POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নিরাপদ সড়কের জন্য, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৯, ২০২১ | সময়: ২:০৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া-ঢাকা সড়কে বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ,বাকা সড়ক সরলীকরণ,স্পিড ব্যাকার স্থাপন, নিরাপদ সড়ক,দক্ষ চালকের দাবি ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কচুয়া-ঢাকা আঞ্চলিক সড়কের উত্তর পালাখাল মোড়ে ঘন্টব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মনির হোসেন, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান, ইউপি সদস্য সফিউল খান,পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্যাহ প্রধান, সমাজসেবক হালিম দেওয়ান, সংগঠনের সভাপতি জিসান আহমেদ নান্নু,সহ-সভাপতি ডা: সমীর চন্দ্র রায়,যুগ্ন সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার,সদস্য শান্তুু ধর, সাইফুল ইসলাম সুমন ও হাবিব প্রধান বাহারসহ আরো অনেকে।
পরে সংগঠনের সদস্যবৃন্দ উত্তর পালাখাল মোড়ের বিভিন্ন পয়েন্টে চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন