ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে। তার মরদেহ বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬ টা ৩ মিনিটে সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ নেয়া হচ্ছে মওদুদ আহমদের গুলশানের বাসায়।
এরপর মরদেহ রাখা হবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের হিমঘরে। এর আগে মওদুদ আহমেদের ব্যক্তিগত সহকারী মো:মমিনুর রহমান সুজন ও বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ মামুন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করেন।
সন্ধ্যা ৭টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতারা দলের পক্ষ থেকে মওদুদ আহমদের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।
শুক্রবার শহীদ মিনার এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে মওদুদ আহমেদকে নোয়াখালী নেয়া হবে এবং সেখানে কয়েক দফা জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।