খুলনার তেরখাদা উপজেলায় ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখ হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াজ খান এ তথ্য নিশ্চিত করেছেন।