POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সরকারি হাসপাতালে আগুন, আহত ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৮, ২০২১ | সময়: ১:২১ অপরাহ্ণ

চাঁদপুর সরকারি হাসপাতালে আগুন আতংকে রোগীদের দৌড়-ঝাঁপ, আহত ৫
আড়াই’শ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল বৈদ্যুতিক শর্ট সার্কিটে ফায়ার করার সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে অগ্নিকাণ্ডের আতংকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ভয়ে জীবন বাঁচাতে রোগীরা দৌড় ঝাঁপের ঘটনা ঘটেছে।

১৭ মার্চ বুধবার বিকেলে চাঁদদপুর সরকারি জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় এই বৈদ্যুতিব শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে রোগীদের মাঝে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে।
সরকারি হাসপাতালে এমন অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।

হাসপাতালের তৃতীয় তলায় ডিউটিরত নার্সরা জানান, বুধবার বিকেলে তারা ডিউটি করার সময়,তাদের কক্ষে ওষুধ রাখার ফ্রিজ এর সুইচ হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়। এ সময় ফায়ার করে সামান্য আগুনের ছিটকা বের হয় এবং ধোঁয়া উড়তে থাকে। আর তা দেখে কক্ষের পাশে থাকা প্রত্যেক রোগীরা আগুন লাগছে ভেবে হাউমাউ করে চিৎকার করে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে থাকে। কিছুক্ষনের মধ্যেই হাসপাতালে ইলেকট্রিশিয়ান এসে মেইন সুইচ অফ করে দেন তখন তা মুহূর্তে সমাধান হয়ে যায়।

হাসপাতালে আগুন আতংকে তৃতীয়তলা, ৪র্থ তলা এবং ২য় তলা থেকে রোগীরা দৌঁড়ে নিচে নামতে গিয়ে ১ জনের পা ভেঙ্গে যায় এবং আরো কয়েকজন অচেতন হয়ে পড়ে আহত হন। এছাড়া এমন আতংকে হার্টের রোগীরাও অনেকে অসুস্থ হয়ে পড়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন